আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের জামিন করতে সক্রিয় একটি মহল

by Prokash Kal
৩২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বহুল আলোচিত ও সমালোচিত বহিষ্কৃত এসআই হাসানকে কারাগার থেকে বের করে আনার জন্য একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে নগরজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে , রাজশাহী ডিবিতে দায়িত্ব পালনকালে এসআই হাসান ক্ষমতার অপব্যবহার করে সাধারণ ও অসহায় মানুষদের বিভিন্নভাবে হয়রানি করতেন। অভিযোগ রয়েছে, তিনি অনেককে ক্রসফায়ারের ভয় দেখানো, মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পাশাপাশি নামে-বেনামে বিপুল সম্পদের মালিকও হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একজন এসআই হওয়া সত্ত্বেও রাজশাহী নগরীতে তিনি দুটি বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন বলেও স্থানীয়দের দাবি।

এছাড়াও জানা গেছে, বহিষ্কৃত এসআই হাসান রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তার হাতে নৌকা প্রতীকের ট্যাটুও রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন রাজশাহীতে প্রভাব বিস্তার করে চলেছেন বলেও অভিযোগ রয়েছে।

সে সময় ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের ওপরও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, ২০২৪ সালের ২২ আগস্ট নগরীর বাসিন্দা মাসুদ রানা সরকার বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় (মামলা নং ২৪/৩৫৬) গত বছরের ২৩ আগস্ট এসআই হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে তাকে মুক্ত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত