আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

by Prokash Kal
১৮১ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মারশাল ওরফে মার্শাল (৩৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সবজিপাড়ার মৃত হেলালের ছেলে। সে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বয়ক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত