আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী সহ গ্রেপ্তার ১৭

by Prokash Kal
১৯৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত নাসির বাবু (৫০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মৃত গফুরের ছেলে। সে মোটর শ্রমিক লীগের সাবেক সাধারণ সদস্য।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত