আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মামলার আসামী কৃষকলীগ নেতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

by Prokash Kal
৩১২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গত আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দায়ের করা মামলার ২৫ নং আসামী শফিউল করিম ইমন মন্ডল। বোয়ালিয়া মডেল থানার মামলা নং- ৩৪, তাং-২৪ আগস্ট ২০২৪। শফিউল রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষকলীগ ও বর্তমানে রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।

অভিযোগ উঠেছে, সাবেক আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময় সাবেক এমপি ফারুক চৌধুরীর বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা ছিলেন এই শফিউল করিম ইমন মন্ডল। তিনি সাবেক এমপি’র কাছের মানুষ হওয়ার সুবাদে এমন কোন অপকর্ম নাই, যাহা তিনি করেন নাই। আগস্টের মামলায় এজাহার নামীয় আসামী হওয়ার পরও তার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। মামলা মাথায় নিয়ে বুক ফুলিয়ে বিরদর্পে চলাফেরা করেন তিনি। প্রকাশ্যে ও গোপনে নিজ দলকে সংগঠিত করা এবং সরকার বিরোধী মিটিং- নিয়ে তার তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। এমনই অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবি, শফিউল করিম ইমন মন্ডল রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক পদে আসার পরে সাধারণ মানুষের জমি দখল, গোদাগাড়ী থানার রাজাবাড়ি পোল্ট্রি খামার ও ডেইরি খামারে টেন্ডারবাজি, মরা গাছের টেন্ডার নিয়ে খামারের সকল গাছ কেটে নেয়া, টেন্ডার ছাড়া গোদাগাড়ী উপজেলার খাসপুকুর দখলে নেয়া, ক্ষমতার দাপটে এখন পর্যন্ত চাপালের সিয়াম ভাটা দখল, গোগ্রাম ইউনিয়নের জগপুর ও কমলাপুর বিলে প্রায় ৩০ বিঘা জমি অবৈধভাবে দখল নিয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

এ ব্যপারে রাজশাহী জেলা পুলিশ সুপার মহাদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

You may also like

Leave a Comment

শিরোনাম: