আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

by Prokash Kal
৪৭২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে দুটি ওয়ান শুটার গান এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া এবং দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: