আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামি গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ১ বছর সাজাপ্রাপ্ত ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম (৪৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের মোঃ শরিফুজ্জামানের ছেলে।

র‍্যাব জানায়, সাইফুলের বিরুদ্ধে এনআই অ্যাক্ট আইনে মামলা চলমান ছিল এবং সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর সাইফুলকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাজশাহীর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: