আজ- সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

by Prokash Kal
১৬৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (১০ আগস্ট) ভোরে ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পাবনার সুজানগরের এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে গত ১৪ জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় রাব্বি ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের মা সুজানগর থানায় মামলা করেন। গ্রেফতারকৃতকে ও উদ্ধারকৃত ছাত্রীকে জিডি মূলে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: