আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার

by Prokash Kal
৩৩৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলামকে (৪৭) লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মোঃ আশরাফুল ইসলামসহ এজাহারভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি চৌকস দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৬০), মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ মফিজুল ইসলাম (৫০) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ আকবর আলী (২৮) ও মোঃ বাবর আলী (১৯), মোঃ মফিজুল ইসলামের মোঃ হানিফ (২৯) ও মোঃ রমজান আলী (২০), সকলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার বিভিন্ন গ্রামে ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ জুলাই বিকালে জমি সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফেরার সময় রাত ৯টার দিকে গোদাগাড়ী থানার আইহাই গ্রামের সাগরা মোড়ে পূর্ব শত্রুতার জেরে ১২-১৩ জন দুর্বৃত্ত মিলে মনিরুল ইসলামকে নির্মমভাবে মারধর করে। লোহার হাতুড়ি, রড ও লাঠির আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পায়। নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামীদের অবস্থান চিহ্নিত করে। আত্মগোপনে থাকা অবস্থায় দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত