আজ- মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal
১৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদসহ বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৩১ মার্চ) পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন এবং গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

রাসিক প্রশাসক প্রথমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন। এরপর তিনি বিভিন্ন পশুপাখির খাঁচা, হরিণের আবাসস্থল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং প্রকৌশলীদের দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভ্যাটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দীন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত