আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে অবৈধভাবে মজুতকৃত ৮৮ হাজার লিটার তেল উদ্ধার

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয় এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সাতক্ষীরা জেলায় একজনকে ২ মাসের, চাঁদপুর জেলায় একজনকে ১ বছর এবং গাজীপুর জেলায় একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলেও জানানো হয়।

কোথাও অনিয়ম দেখা গেলে বা সন্দেহজনক কার্যক্রমের তথ্য পেলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: