আজ- , ,

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, উদ্ধার গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে চার মাদক ব্যবসায়ী ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ৬ ও ৭ নভেম্বর মহানগর ডিবি, পবা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা-পুলিশ পৃথক অভিযানগুলো পরিচালনা করে।

এর মধ্যে ৭ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বুল শেখ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক ও জুয়া আইনে তিনটি এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে পবা থানার উলাপুর বাগধানী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন ওরফে টিটু (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে পবা থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে সোনারুল ইসলাম (৪৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। তাঁর কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিন (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ। তাঁর কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানার বোসপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে সাজু (৩২), ছোটন (২০) ও আনাস হাসান (২০) নামের তিনজনকে গ্রেপ্তার করেন। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ ছাড়া ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে ইকবাল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
08 November 2026

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, উদ্ধার গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল

www.prokashkal.com |
/Prokashkal