আজ- , ,

আশিক সাঈদের স্থলাভিষিক্ত হলেন ডিআইজি মীর আশরাফ আল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী রেঞ্জের নবাগত উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলীর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে নবাগত ডিআইজিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ডিআইজিকে রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় রেঞ্জের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি পুলিশের পেশাদারত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সেবায় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
08 November 2026

আশিক সাঈদের স্থলাভিষিক্ত হলেন ডিআইজি মীর আশরাফ আল

www.prokashkal.com |
/Prokashkal