আজ- , ,

রাজশাহীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৭, মাদক মামলায় ৫ জন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন রয়েছেন।
আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
07 November 2026

রাজশাহীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৭, মাদক মামলায় ৫ জন

www.prokashkal.com |
/Prokashkal