নিজস্ব প্রতিবেদক:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে প্রেমিকার সঙ্গে বিরোধ, উত্তরার একটি বারে মদ্যপান এবং পরে টঙ্গীতে গিয়ে হেরোইন খোঁজার তথ্য দিয়েছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। চার দিনের রিমান্ডে থাকা দীপের জিজ্ঞাসাবাদ এবং ফরেনসিক বিভাগের প্রাথমিক অনুসন্ধানে মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তাহসিফ কীভাবে তুরাগ নদে পড়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে দীপ তদন্ত কর্মকর্তাদের জানান, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৮ মিনিটে তাহসিফ, তার প্রেমিকা দিশা এবং তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরের নেস্ট বারে যান। কয়েক দিন আগে দিশা অন্য এক যুবকের বাসায় গিয়ে ইয়াবা সেবন করেছিলেন এবং ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন বলে তাহসিফ জানতে পারেন। বিষয়টি নিয়ে মন খারাপ থাকায় সেদিন দিশাকে নিয়ে বারে যান তিনি।

বারে প্রবেশের পর তাহসিফ কর্তৃপক্ষকে সাউন্ড সিস্টেমে বিষণ্ন সংগীত বাজানোর অনুরোধ করেন। পরে ওয়েটাররা তাদের মদ পরিবেশন করেন। রাত ১২টা পর্যন্ত তাহসিফ, দিশা ও দীপ মদ পান করেন। এ সময় দিশার আগের ঘটনা নিয়ে তাহসিফের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাহসিফ বলেন, ‘তুমি তো ইয়াবা খেয়েছ, আমি এর চেয়েও বড় কিছু খাব। আমি হেরোইন খাব।’
রাত ১২টার দিকে বার থেকে বেরিয়ে তাহসিফ নিজের মোটরসাইকেলে দিশাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসায় পৌঁছে দেন। দীপও নিজের মোটরসাইকেলে সেখানে যান। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তাহসিফ ও দিশা দুজনই ওই সেক্টরে থাকতেন। গত এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তাহসিফের মুঠোফোন বিশ্লেষণ করে তাদের যোগাযোগ এবং বিভিন্ন বার ও রেস্তোরাঁয় যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
দিশাকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ ও দীপ নিজ নিজ মোটরসাইকেলে টঙ্গী বাজার বস্তিসংলগ্ন মাঠের দিকে রওনা হন। জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, সেখানে যাওয়ার সিদ্ধান্ত তাহসিফ নিজেই নিয়েছিলেন।