আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ

by Prokash Kal
২৩৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশ শেষে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।

এছাড়াও পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম: