আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৪০

by Prokash Kal
১৮১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত রেজাউল করিমের ছেলে শাহমখদুম থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আকতারুল আলম (৫৯), মতিহার থানার মির্জাপুর এলাকার মো: জুলমতের ছেলে মো: বকুল (২৮), বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে মো: ইমরান হোসেন ইমু (৩০), কেদুর মোড় এলাকার মো: এনামুলের ছেলে মো: আবু সাঈদ (৩৫), শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে মো: সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো: সুজন (৩৩) ও পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মো: রানু শেখের ছেলে মো: মুনজুর (২৮)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত