আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৯

by Prokash Kal
৪৪৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জন গ্রেপ্তার এবং অন্যান্য অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৮ জন ।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত মোহাম্মদ চাঁদের ছেলে আওয়ামীলীগ কর্মী মো: ডলার (৪২) ও মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মো: খোরশেদ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী মো: কবির হোসেন লিজন (২৭)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত