আজ- বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কলেজের ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামীলীগ কর্মী হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬)। হাদিউন্নবী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে এবং সিটি কলেজের ছাত্রলীগ নেতা মো: শাহীন আলী (২৪)। শাহীন বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মো: সাবের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: