আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

by Prokash Kal
১৬০ views

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনরেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পের বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

চারঘাট উপজেলা বিএনপির সভপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি।

চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত