আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাসিকের কার্যক্রম পরিচালনার কমিটির সভা অনুষ্ঠিত

by Prokash Kal
১৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়।

সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও ৯ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, সভায় গত ৪ ও ২৯ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির প্রস্তাবাবলি পাঠ ও অনুমোদন, সিটি কর্পোরেশনের আওতাধীন মার্কেটের দোকানভাড়া বৃদ্ধি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের নিবন্ধন ফি পুনঃ নির্ধারণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নামে স্থায়ী জমি বরাদ্দ প্রদান সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাজস্ব আয় বৃদ্ধিতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাসহ অন্যান্য পার্কসমূহকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান পিপিএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. মঞ্জিল হক, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত