আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

by Prokash Kal
২৮০ views

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ৪৬৯ জন।

শনিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৩৮ জন, বাকি ১ হাজার ৭৬৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

You may also like

Leave a Comment

শিরোনাম: