আজ- , ,

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ আটক ১ , পলাতক ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে মো: ওয়াসিম আলী কিরন (২৮)।

জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সাবির্ক দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটিরত অবস্থায় জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিমটি হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামি ও তার সহযোগী ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
28 December 2024

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ আটক ১ , পলাতক ১

www.prokashkal.com |
/Prokashkal