আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

by Prokash Kal
২০১ views

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও পত্নীতলা থানার সভাপতি প্রভাষক মো. দেলোয়ার হোসাইন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) পত্নীতলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। ডেইলি নিউএইজ ও দৈনিক সোনার দেশ প্রতিনিধি ইখতিয়ার উদ্দীন আজাদকে সভাপতি এবং বিজয় টিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ১৬ সদস্য বিশিষ্ট পত্নীতলা গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ্, কোষাধ্যক্ষ ইউনুছার রহমান, আইন সম্পাদক আব্দুর গফুর, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শাওন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহম্মদ শাহ কবির, সাহিত্য বিষয়ক সম্পাদক গুলজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রাফিয়া সুলতানা, কার্যকরী সদস্য সাহিদ হাসান, মাসুদ আলী, রবিউল আলম, রুহুল আমিন, নূর আলম।

You may also like

Leave a Comment

শিরোনাম: