আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় আরএমপি

by Prokash Kal
১৯৪ views

নিজস্ব প্রতিবেদক:

অজ্ঞাত এক মৃত পুরুষের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মৃত ব্যক্তির বয়স অনুমান ২০ বছর । মৃত ব্যক্তির পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট। মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো।

আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।

এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত পুরুষকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ চন্দ্রিমা থানার মোবাইল নম্বর-০১৩২০-০৬১৫৫৫ ও আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বর-০১৩২০-০৬৩৯৯৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

You may also like

Leave a Comment

শিরোনাম: