আজ- , ,

রাজশাহী মহানগরে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আওয়াল (৫৫) ও মো: সাইদুর রহামান ভুট্টু (৬০)। আওয়াল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত ইসরাফিলের ছেলে। সে ৩ নম্বর ওয়ার্ড ঘাতক দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ কর্মী সাইদুর রহামান মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
08 January 2025

রাজশাহী মহানগরে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

www.prokashkal.com |
/Prokashkal