আজ- , ,

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে সাহেব বাজারের মার্কেট পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ লক্ষ্যে মহানগরীর সাহেব বাজার এলাকায় সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি সাহেব বাজার সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গাগুলো যথাযথভাবে ব্যবহার করে তাঁদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সেগুলো নতুনভাবে নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন মো. মাহফুজুর রহমান রিটন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 October 2026

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে সাহেব বাজারের মার্কেট পরিদর্শনে রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal