আজ- , ,

শাহজাদপুরে কৃষকের ৩৫টি গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা

by Prokash Kal

মো. শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে এক কৃষকের লাগানো ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছ ও চারা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোক্তার হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের জয়রামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোক্তার হোসেন ষাটোর্ধ্ব একজন কৃষক। তাঁর দুটি পৃথক জমিতে লাগানো ছোট-বড় ৩৫টি গাছ ভেঙে ফেলা হয়েছে।

কৃষক মোক্তার হোসেন বলেন, গত দুই বছর ধরে সন্তানের মতো যত্ন করে গাছগুলো বড় করছিলেন। প্রতিহিংসার কারণে একটি মহল গাছগুলো ভেঙে দিয়ে তাঁর অপূরণীয় ক্ষতি করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 October 2026

শাহজাদপুরে কৃষকের ৩৫টি গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা

www.prokashkal.com |
/Prokashkal