আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারার গনিপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

by Prokash Kal
২৬০ views

শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:

বাগমারার গনিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহোযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন(২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

মো:সোহেল রানার সঞ্চালনায় ও মাও. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখার সভাপতি জনাব মোঃশাহীন আলম।উক্ত সম্মেলনে মাওঃমোঃ ফরিদুল ইসলাম কে সভাপতি, মোঃসোহেল রানাকে সাধারন সম্পাদক, মোঃ আতিক ফাইসাল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ২৮ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন-গনিপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার প্রধান উপদেষ্টা জনাব মোঃমাহাবুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম ,গনিপুর ইউপি জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃমহসিন আলী,গনিপুর ইউপি বাইতুল মাল সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহোযোগী সংগঠনের বাগমারা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ।উক্ত সম্মেলনে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপজেলা শাখার সভাপতি জনাব, মোঃশাহীন আলম।কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা এবং সভাপতির অনুমতি সাপেক্ষে বৈঠক ভঙ্গের দুয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: