আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

by Prokash Kal
২৬৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ জামাদুর ইসলাম (৩৮) নামে এক যুবককে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (১২ মার্চ) রাত ২.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী নামক এলাকায় অভিযান পরিচালনা করে নবম শ্রেণীর ছাত্রী কে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলায় রাজশাহী জেলার চারঘাট থানার মৃত আব্দুস সালাম @ কালুর ছেলে মোঃ জামাদুর ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

জানা যায়, মোঃ তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে গত ২২ জানুয়রি সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় তোজাম্মেল হোসেন গ্রেফতারকৃত মোঃ জামাদুর ইসলাম এর সহায়তায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তোজাম্মেল হোসেনের বসতবাড়ীতে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) এবং মোঃ জামাদুর ইসলাম (৩৮) এর নামে ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আজ র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী দেউয়ানবাড়ী নামক এলাকা হতে মোঃ জামাদুর ইসলাম (৩৮)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: