আজ- , ,

রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর রাজশাহী আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
24 November 2026

রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা

www.prokashkal.com |
/Prokashkal