আজ- , ,

নারায়ণগঞ্জ সিটি প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্বাগত জানান রাসিক প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহী এসেছেন। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর এ কর্মশালায় ‘এক্সপোজার ভিজিট, হরাইজন্টাল লার্নিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে।

কর্মশালায় নগর উন্নয়ন, সিটি গভর্ন্যান্স, পরিকল্পনা ও মূল্যায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করবেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

নারায়ণগঞ্জ সিটি প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal