আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

একটু আদরে আমাকে রাখো: মাহি

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।

তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে। মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।

যেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘একটু আদরে আমাকে রাখো’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: