আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৫

by Prokash Kal
৩৮৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন এবং আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মো: এসকেন্দার আলী ওরফে নোভেল মোল্লার ছেলে আওয়ামীলীগ কর্মী আলী মোহাম্মদ নুসায়ের ওরফে ইমন (৪০) ও একই থানার ধরমপুর এলাকার মো: রবকুলের ছেলে মো: শাহিন (২৩)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: