আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেলস্টেশনে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
২৯০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর যাত্রী বিশ্রামাগারের সামনে থেকে ৩২৪ গ্রাম হেরোইনসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

শুক্রবার (২৪ মে) দুপুর ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে মোসাঃ সারমিন (২৭) নামের এক নারীকে আটক করে।

গ্রেফতার মোসাঃ সারমিন (২৭) রাজশাহীর মোহনপুর থানার মহব্বতপুর গ্রামের মোঃ মোকলেছুর রহমানের কন্যা।

এসময় তার কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: