আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালিয়ার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ  

by Prokash Kal
১১ views

নিজস্ব প্রতিবেদক:  

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (রাত ৯টায়) রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দপ্তর সম্পাদক শাহরিয়ার অন্তুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল থানায় গিয়ে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  মোজাম্মেল হক  বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী,  মোঃ লিয়াকত, সাংবাদিক শাহীন, সানি, অর্ণবসহ আরও অনেকে।

সাক্ষাৎকালে সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন। তারা থানার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন।

এ সময় ওসি মাছুমা মুস্তারী সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: