আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৭

by Prokash Kal
৩৬৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন এবং আরএমপির অভিযানে ৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী রায়হানুল আলম মিলন (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দড়িখরবনা এলাকার মৃত মোজাফ্ফর হোসেন ওরফে সুজার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: