আজ- শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আরএমপি ডিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ১

by Prokash Kal
১৬৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রিত নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি আকাশ আহমেদ (২৪) রাজশাহী মহাগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো: হালিমের ছেলে।

মঙ্গলবার (২৭ মে) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চরশ্যামপুর এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ টিম রাত ১০ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এদিকে একই দিনে যৌথ বাহিনী একই থানার চরশ্যামপুর এলাকার মাদক ব্যাবসায়ী মোস: মনিকা বেগম ও মো: সুমন রেজার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪৬ হাজার নগদ টাকা উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আসামি মনিকা ও সুমন কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত