আজ- সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মোঃ কাবিল (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল শনিবার সকাল ১০টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে। কাবিল রাজশাহীর চারঘাট থানার মোক্তারপুর মাঠপাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: