আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু নির্বাচনের জন্যই জুলাই অভ্যুত্থান হয়নি: মাইদুল হাসান সিয়াম

by Prokash Kal
৩৯৪ views

নিজস্ব প্রতিবেদক:

জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল নির্বাচন আদায়ের জন্য ছিল না, বরং তা ছিল রাষ্ট্র সংস্কারের দৃঢ় দাবিতে পরিচালিত বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি এম মাইদুল হাসান সিয়াম।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে খিলক্ষেত থানার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বাগত র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। প্রায় ২ হাজার শিশু, ছাত্র, কিশোর ও যুবক জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজও প্রায় ২০ হাজার আহত ব্যক্তি সুচিকিৎসার অপেক্ষায় রয়েছে। সেই পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই।”

তিনি আরও অভিযোগ করেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা এখনো দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মিছিল করছে। প্রশাসনে কোনো সংস্কার হয়নি, পুলিশসহ পুরোনো কাঠামোই বহাল রয়েছে। এমন অবস্থায় নির্বাচন দিলে তা আবারো একটি ফ্যাসিবাদী সরকারকে জন্ম দেবে।

চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে একদল নব্য ফ্যাসিস্টের উত্থান হয়েছে, যারা সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজি-চালাচ্ছে, পাথর দিয়ে হত্যা, এমনকি ধর্ষণের মতো ন্যাক্কারজনক অপরাধও করছে। এ জন্য ছাত্র জনতা জীবন দেয়নি।

স্বাগত র‍্যালিতে ইসলামী ছাত্র আন্দোলন খিলক্ষেত থানার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: