আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী রেলগেটে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

by Prokash Kal
১০২ views

আসমানী খাতুন আঁখি, রাজশাহী:

“নিরাপদ সড়ক চাই (নিসচা)” রাজশাহী জেলা শাখার আয়োজনে আজ বুধবার রাজশাহীর রেলগেট বিন্দুর মোড়ে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সচেতনতামূলক ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে পথচারী, রিকশা চালক ও মোটরসাইকেল আরোহীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নিসচার রাজশাহী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।

বক্তারা বলেন, প্রতিদিন অসচেতনতার কারণে অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং অতিরিক্ত গতিতে যান না চালানোর আহ্বান জানান।

তাঁরা আরও বলেন, “প্রতিটি দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। সবাই নিয়ম মেনে চললে সড়ক হবে নিরাপদ।”

স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত