আজ- , ,

শিবগঞ্জে ৫৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান পরিচালনা করে ৫৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে মোঃ সিহাব আলী (২২) নামের ওই যুবককে আটক করা হয়।

গ্রেফতার সিহাব শিবগঞ্জ থানার মোঃ মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিহাবকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 November 2025

শিবগঞ্জে ৫৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.prokashkal.com |
/Prokashkal