আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

by Prokash Kal
৩২৬ views

রাজশাহীর তানোর থানা এলাকায় র‍্যাবের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ পাইপগান উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত তানোর থানার চুনিয়াপাড়া এলাকায় পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচ থেকে, একই এলাকার আঃ সোবাহানের বাড়ির উত্তর পাশে খড়ির ঘরের খড়ির নিচ থেকে এবং জয়নাল নামের অপর ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে খড়ির ঘরের খড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল , দুইটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শটগানের গুলি, চারটি পাইপগান, ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন অস্ত্রের খুচরা যন্ত্রাংশ।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত অস্ত্রের মালিক সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: