আজ- শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

by Prokash Kal
২৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের ৫০৩ নং কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমি মন্ত্রী রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, কার্য-সহকারী আলতাব হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, মোঃ আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত