আজ- রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী রুস্তম মোল্লা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :  

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার সমর্থন ও দোয়া  প্রার্থনা করছেন রাজশাহীর দুর্গাপুর  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাড়িয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  রুস্তম মোল্লা।

ত্যাগি এ নেতা  বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে সব সময় মানুষের পাশে থাকতে চাই। অবহেলিত ইউনিয়নবাসীর উন্নয়নে সর্বদা কাজ করার পাশাপাশি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ভোটারদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান তিনি । সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই  চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুস্তম মোল্লা।

ইতিমধ্যে  ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ ।

তিনি আরো বলেন,  আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৬নং ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চাই। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এছাড়া স্থানীয়  মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। তার চেয়ারম্যান পদপ্রার্থীর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সবাই।

You may also like

Leave a Comment

শিরোনাম: