আজ- , ,

রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, সুযোগ পাচ্ছেন বিশেষ পরীক্ষায় উত্তীর্ণরাও

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্যও রাবয়ে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। বিশেষ বা সম্পূরক পরীক্ষায় অংশ নিয়ে কিংবা ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) মাধ্যমে উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করলে তাঁরাও আবেদন ও পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয়টি জানা গেছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে যেসব শিক্ষার্থী এত দিন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন, তাঁদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলো।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
11 November 2026

রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, সুযোগ পাচ্ছেন বিশেষ পরীক্ষায় উত্তীর্ণরাও

www.prokashkal.com |
/Prokashkal