8


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর কাটাখালীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা করেছে পুলিশ। মামলার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেপ্তার মো. আজিজুল হোসেন (২৮)। তিনি কাটাখালী থানার নওদাপাড়া গ্রামের মৃত সায়দার আলীর ছেলে। এ ঘটনায় ৯ নভেম্বর কাটাখালী থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেপ্তার মো. ছাদেক আলী (৪৯)। তিনি কাটাখালী থানার চক কাপাশিয়া গ্রামের মো. কুদরত আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ৮ নভেম্বর কাটাখালী থানায় পৃথক মামলা করা হয়েছে।
