আজ- , ,

সুবিধাবঞ্চিত ১৫০ কিশোরীর পাশে রাসিক প্রশাসক, বিতরণ করলেন হাইজিন কিট

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজশাহীতে ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এসব সামগ্রী বিতরণ করেন।

নগর ভবনের সিডিসি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের হাতে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স এবং জুট ব্যাগ তুলে দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীরা যেন প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ পায় এবং এ বিষয়ে সচেতন হতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে রাজশাহী সিটি করপোরেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
10 November 2026

সুবিধাবঞ্চিত ১৫০ কিশোরীর পাশে রাসিক প্রশাসক, বিতরণ করলেন হাইজিন কিট

www.prokashkal.com |
/Prokashkal