আজ- , ,

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৮টি ট্যাপেন্টাডল ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এসব অভিযানে একজনকে মাদক ব্যবসায়ী ও একজনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও দুজন।
সোমবার (৯ নভেম্বর) মহানগরীর মতিহার, কাটাখালী ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিহার থানার চরশ্যামপুর এলাকায় মনিরুল ইসলামের (৪৪) বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রাত নয়টার দিকে কাটাখালী থানার পুলিশ নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চঞ্চল আলী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজুল হোসেন (২৮) নামের আরেকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আজিজুলের ফেলে যাওয়া সাতটি এবং চঞ্চলের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ছাড়া সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় গাঁজা সেবনের অভিযোগে রিয়াজুল ইসলাম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
10 November 2026

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

www.prokashkal.com |
/Prokashkal