আজ- , ,

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরেও গড়ে ওঠেনি স্থায়ী শহীদ মিনার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর হলেও ক্যাম্পাসে এখনো নির্মিত হয়নি কোনো স্থায়ী শহীদ মিনার। ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অস্থায়ী কাঠামো নির্মাণ করে আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের।

প্রতিবছর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লোহার তৈরি একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হলে সেই কাঠামো খুলে ফেলা হয়। একইভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও অস্থায়ী ব্যবস্থার মাধ্যমেই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তাদের প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার না থাকা অত্যন্ত দুঃখজনক। শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি বাঙালির ভাষা আন্দোলন, আত্মত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক। একটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার থাকা উচিত বলে মনে করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) মোহাম্মদ খালেদ বিন ইউসুফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য না দিয়ে কৌশলে ফোন কেটে দেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 February 2026

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরেও গড়ে ওঠেনি স্থায়ী শহীদ মিনার

www.prokashkal.com |
/Prokashkal