আজ- মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর রাজপাড়া থানা ও ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

by Prokash Kal
১২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ-এর পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯), চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০), রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০), রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।

গত ৩ দিনে রাজপাড়া ও চন্দ্রিমা থানা এলাকায় পৃথক চারটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আরমান মোল্লা ও সুখী বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত